1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীর গারো পাহাড় থেকে অজগর সাপ উদ্ধার, বনে অবমুক্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড় এলাকার হালুয়াহাটি গ্রামের পাহাড়ি ছড়া থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে রোববার (৮ অক্টোবর) রোববার সকালে সাপটি বালিঝুড়ি রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করে বন বিভাগ।

বালিঝুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সম্প্রতি বালিঝুড়ি রেঞ্জ এলাকার গারো পাহাড়ে গভীর বনায়ন হওয়ায় জীববৈচিত্র ফিরতে শুরু করেছে। তাই ওই বনের জীবজন্তু প্রায়ই খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। গত শনিবার বিকেলে বালিঝুড়ি রেঞ্জ এলাকার হালুয়াহাটি গ্রামের একটি পাহাড়ি ছড়ায় সাপটি দেখতে পান স্থানীয় গ্রামবাসী। পরে তারা বন বিভাগকে খবর দিলে সেখান থেকে সাপটি উদ্ধার করা হয়। পরদিন রোববার সকালে রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয় সাপটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com