1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে বিএনপি দুই গ্রুপের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

বান্দরবান : কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা ও নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠুসহ এক দফা দাবীতে বান্দরবানের মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে জেলা শহরে চৌধুরী মার্কেট ও বাজারে ২নং গলিতে দুই গ্রুপের পৃথকভাবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপি সভাপতি ম্যাম্যাচিং, সম্পাদক জাবেদ রেজা সিনিয়র সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার সহ নেতাকর্মী নিয়ে বাজারে ২নং গলিতে একাংশ কর্মসূচি পালন করে।

অন্যদিকে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাচিংপ্রু জেরী নেতৃত্বে অধ্যাপক ওসমান গনি, সহ-সভাপতি উম্মে কুলসুম লীনা, সাধারণ সহ সংগঠনের নেতাকর্মীরা শহরে চৌধুরী মার্কেটস্থ এই সমাবেশ পালন করেছে।

এসময় বক্তারা বলেন, অবৈধ সরকার ক্ষমতাকে পুর্জি করে বিনা দোষে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে। যার ফলে কারাগারে বিনা চিকিৎসায় দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। তাই বিদেশে উন্নত চিকিৎসার পাশাপাশি এই অবৈধ সরকারের পদত্যাগ ও অচিরে সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com