1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফরিদপুরে নদীতে কুমির, এলাকায় আতঙ্ক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে কুমির দেখা গেছে খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে গাজীরটেক ইউনিয়নের ডাঙ্গী গ্রামের ব্যবসায়ী লোকমান মাতুব্বরের বাড়ির পাশে ভুবনেশ্বর নদীতে কুমিরটিকে দেখতে পান স্থানীয় লোকজন। পরে এলাকাবাসীকে সতর্ক করতে এশার নামাজের পর মসজিদের মাইকে প্রচার করা হয়।

ওই গ্রামের বাসিন্দা মোফাজ্জল বেপারীর ছেলে সুজন জানান, সন্ধ্যার পর এলাকায় কুমিরের বিষয়টি জানাজানি হলে পরে মসজিদের মাইকে স্থানীয় লোকজনকে এ বিষয়ে সতর্ক করা হয়।

ওই গ্রামের আরেক বাসিন্দা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউচার জানান, কুমিরের খবর পেয়ে তিনি প্রশাসনকে খবর দেন। কিন্তু কুমিরটি উদ্ধারে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বুধবার রাত থেকে আজ (শুক্রবার) সকাল পর্যন্ত কুমিরটি উদ্ধারে কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা জানান, এই নদীর পানিতে ছোট ছোট ছেলে-মেয়েরা গোসল করে। এছাড়াও গবাদি পশুদের গোসল করানো হয়। এখনো উদ্ধার না হওয়ায় তারা আতঙ্কে রয়েছেন।

এ ব্যাপা্রে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ বলেন, কুমিরটির বিষয়ে বন বিভাগসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। সংশ্লিষ্টরা শিগগিরই কুমিরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com