1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে মাদক সম্রাট জুয়েল গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মাদক সম্রাট জুয়েলকে (৩৪) ২৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে তাকে উপজেলার রাংটিয়ার পাতার অফিস সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের কালাচাঁন এর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাংটিয়া-নকশী সীমান্ত সড়কের কলিমদ্দিনের বাড়ীর পশ্চিমে কাঠের বাগান থেকে ২৭ বোতল ভারতীয় মদসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত জুয়েলকে নিয়ে দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল স্বীকার করে যে, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এছাড়াও তার রয়েছে মাদক চোরাকারবারির একটি সঙ্ঘবদ্ধ চক্র। ইতিপূর্বেও সে একাধিকবার মাদককারবারি হিসেবে হাজতবাস করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com