1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
ঝিনাইগাতী (শেরপুর) : “অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি র‍্যালী উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আগুন নির্বাপক বিষয়ে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনসহ আগুন নিভানোর কলাকৌশল প্রর্দশন করেন স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ডিসপ্লে শেষে উপজেলা পরিষদ চত্তরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান এর সঞ্চালনায় অন্যদের মাঝে সহকারি কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবীর, ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ইনচার্জ মো. আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৯সালের ২২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯০-১৯৯৯ পর্যন্ত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দশক হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে ২০০২ সালে রাষ্ট্র পুঞ্জের সাধারণ পরিষদ জলবায়ু বিপর্যয় হ্রাস করণের একটি সংস্কৃতি গড়ে তোলার জন্য ও দুর্যোগ প্রশমনের প্রস্তুতি প্রচারের জন্য বিশ্বব্যাপী একটি বার্ষিক দিবস উৎযাপনের সিদ্ধান্ত নেয়।পরবর্তীতে ২০০৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দুর্যোগ ঝুঁকি হ্রাসের অংশ হিসেবে বিশ্বব্যাপী প্রচারের জন্য ১৩ অক্টোবরকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস হিসেবে মনোনিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com