1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা কুশদহ ইউনিয়নের মামলাবাজ নুরুল ইসলামের লাগাতার মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোঃ মজিদুল ইসলাম ও তার পরিবারের ৭জন সদস্য।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে মজিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমার প্রতিবেশী নুরুল ইসলাম ও তার স্ত্রী জোৎসনা বেগম বন বিভাগের জায়গাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ছিনতাই, মারধর ও হুমকি মোট তিনটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমি একজন নিরিহ ও সরল মনের মানুষ। অতিকষ্টে আমার পরিবার নিয়ে বসবাস করছি। নুরুল ইসলাম ও তার স্ত্রী জোৎসনা বেগম আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আমাদের শারিরিক, মানসিক ও আর্থিক ক্ষয় ক্ষতি করছেন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করছি। সেই সাথে মামলাবাজ নুরুল ইসলাম ও তার পরিবার কর্র্তৃক লাগাতার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।

সংবাদ সম্মেলনে গিলাঝুকি হঠাৎপাড়া গ্রামের আরজিনা খাতুন, মনতাজুর রহমান মুন্না, আনসার আলী, সাজেদা বেগম, শফিউল্লাহ ও মজমুল ইসলামসহ তার পরিবারের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com