1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সিএনজিযোগে ভারতীয় মদ পাচারকালে তিনজন গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : সিএনজিযোগে ভারতীয় মদ পাচারকালে সবুজ মিয়া ও নূর নবী নামে দুই মাদক ব্যবসায়ী এবং শফিকুল নামে আরেক সিএনজি চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) ভোরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামীণ ব্যাংক মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নন্নী উত্তরবন্দ গ্রামীণ ব্যাংক মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ভারত থেকে সীমান্ত পথে আমদানী করা ২০ বোতল রয়েল স্ট্যাগ ও ১০ বোতল ম্যাজিক মোমেন্ট নিয়ে সিএনজিযোগে শেরপুরের দিকে যাচ্ছিল পাচারকারীরা। পুলিশ তাদের থামিয়ে সিএনজি তল্লাসী করলে ওইসব ভারতীয় মদ জব্দ করা হয় এবং জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এরা হলো- চরশেরপুর নিজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২৮), নলবাইদ কান্দাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে নূর নবী (৩১) ও ধোপাঘাট এলাকার ইউসুফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com