সাগর আলী, নীলফামারী: নীলফামারীতে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা বিএনপি’র গণঅনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আজম, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ্ আলম তমু, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রইছুল ইসলাম পিউ, জেলা ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ তানভীর মাসুদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।