1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : ৬৯ বোতল ভারতীয় মদসহ রুবেল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানিকচাঁদপাড়া মোমেনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে।

পুলিশ জানায়, কয়েকজন মাদক ব্যবসায়ী সকাল সাড়ে আটটার দিকে ভারতীয় ব্র্যান্ডের ৬৯ বোতল বস্তাভর্তি মদ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মানিকচাঁদপাড়া মোমেনা মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মেক ডুয়েল ৪৫ বোতল ও এসি ব্ল্যাক ২৪ বোতল মদসহ রুবেলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com