1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা তুলে ধরে উন্নয়ন সমাবেশ

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

শেরপুর: শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরতে শেরপুরে উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে জেলা শহরের খরমপুর মোড়ে এ সমাবেশের আয়োজন করে জেলা কৃষক লীগ।

জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।

এসময় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীসহ অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিগত ১৫ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রার ফিরিস্তি জনসাধারণের মাঝে তুলে ধরতে এবং উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এছাড়াও শেরপুর সদর আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুকে মনোনয়ন প্রদান করতে দলীয় সভানেত্রীর প্রতি আবেদন জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com