1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় অটোরিকশা চাপায় বৃদ্ধা নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় হালিমা (৫৬) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উত্তরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত হালিমা ওই এলাকার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, নিহত হালিমা বারমাইসা উত্তরপাড়ায় ভাতিজি শরিফুন্নাহারের বাড়িতে বেড়াতে যান। বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে ফেরার সময় নকলা থেকে পিছলাকুড়িগামী দ্রুতগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এসময় গুরুতর আহত হন হালিমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com