1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করলেন উপজেলার উত্তর কদমতলা গ্রামের হতদরিদ্র মোঃ হাফেজ আকন (৫০)।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার রাজেশ্বর গ্রামের বিরান কুলুর বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতায় তার মৃতদেহ গাছ থেকে উদ্ধার করা হয়েছে।

পরিবার ও থানা সুত্রে জানা যায়, উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত রয়েন উদ্দীন আকনের পুত্র হতদরিদ্র হাফেজ আকন এই মৌসুমে নারিকেল গাছ পরিষ্কার করে পারিশ্রমিক দিয়ে জীবনযাপন করেন। প্রতিদিনের ন্যায় পার্শবর্তী রাজেশ্বর গ্রামের বিরান কুলুর নারিকেল গাছ পরিষ্কার করতে যান। গাছের মাথায় উঠে একটি ডাল আশিংক কাটলে তা পার্শবর্তী এগারো হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে স্পর্শ করা মাত্র পুরো গাছ বিদ্যুতায়িত হয়। এতে হাফেজ আকন বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা বিদ্যুতের লাইন বন্ধ করে গাছ থেকে নামিয়ে আনেন এবং সেখানেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com