1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে গ্রাম পুলিশকে কুপিয়ে আহত করলো মাদক কারবারীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : মাদক কারবারীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে সহযোগিতা করতে যাওয়ায় মাহফুজ মিয়া নামে এক গ্রাম পুলিশকে কুপিয়ে আহত করেছে মাদক কারবারীরা।

সোমবার (১৬ অক্টোবর) রাত নয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৬নং কাকরকান্দি ইউনিয়নের বেনুপাড়া পুলিশ ক্যাম্পের নিকটে এ ঘটনা ঘটে।

আহত গ্রাম পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান জোরদার করে। এরই অংশ হিসেবে সোমবার রাতে কাকরকান্দি ইউনিয়নের বেনুপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে পুলিশ। ওই গ্রামের একটি অংশে প্রতিনিয়ত মাদক কেনা-বেচা ও সেবন চলে বলে অভিযোগ রয়েছে। অভিযান চলাবস্থায় বিষয়টি টের পেয়ে মাদক কারবারীরা অবস্থান পারিবর্তন করে সাবধান হয়ে যায়। এসময় পুলিশের বিট কর্মকর্তা এসআই আব্দুল মালেকসহ অন্যরা ওই স্থান থেকে চলে এলে তথ্য সংগ্রহের জন্য রয়ে যান ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মাহফুজ মিয়া। সোহাগপুর বিধবাপল্লীর জন্য বেনুপাড়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের কাছেই অপেক্ষা করছিলেন গ্রাম পুলিশের ওই সদস্য। এসময় পেছন দিক থেকে এসে দা দিয়ে কুপিয়ে আহত করে মাদকসেবীরা। উপর্যুপরি আঘাতে গ্রাম পুলিশ দ্রুত চিৎকার দিয়ে কাকরকান্দি বাজারে ঢুকে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করে।

আহত গ্রাম পুলিশ সদস্য জানান, ৫-৬ জনের একটি দল তাকে ঘিরে আকস্মিক হামলা চালায়। এসময় তিনি সকলকে চিনতে পারলেও তিনজনের নাম জানেন বলে জানান। এরা হলো- জাহিদুল, রাসেল ও শরিফ।

বেনুপাড়াসহ কাকরকান্দি ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় নিয়মিত মাদকের রমরমা বাণিজ্য ছাড়াও নেসসবন চলে বরে অভিযোগ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার। তিনি জানান, এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এমনকি উঠতি বয়সীরা বিপথগামী হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com