1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

বান্দরবান : বান্দরবানের বাক্‌প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের দায়ে আলতাছ উদ্দিন (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

গত রবিবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারক জেবুন্নাহার আয়শা এই রায় দেন।একই সঙ্গে আসামীকে ১লক্ষ টাকা জরিমান ও অনাদায়ের আরো একবছর কারাদন্ড প্রদান করা হয়।

সত্যতা নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পাবলিক প্রসিকিউটর এডভোকেট বাসিং থোয়াই। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঠাল ছড়া এলাকার বাসিন্দা জকির আহাম্মদ ছেলে আলতাজ উদ্দিন(৩২)। আদালত সূত্রে জানা যায়, লামা উপজেলার একই ইউনিয়নের শামুক ছড়ার মুখ এলাকা এক বাক্‌প্রতিবন্ধী নারীকে (৪৩) বিভিন্ন প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন আলতাজ উদ্দিন (৩২)। ২০২১ সালের ১২ ডিসেম্বর বিকালে সাড়ে চারটায় পরিবার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে বাক্‌প্রতিবন্ধী নারীকে জোড়পূর্বক ভাবে ধর্ষণ করেন। পরে সেখান থেকে আসামী পালিয়ে যান।

পরে এই ঘটনায় একই দিনে ওই নারী মা বাদী হয়ে লামা থানায় আলতাজ উদ্দিন কে আসামী করে মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে আলতাজ উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আজ সকালে আদালত এই রায় প্রদান করেন।

বান্দরবান আদালতের কোর্ট ইনচার্জ এস আই মো: আরিফ জানান, রায়ের পর আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com