1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নিখোঁজের চারদিন পর প্রেমিকার বাড়ির সামনে মিললো তরুণের ঝুলন্ত মরদেহ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের চারদিন পর প্রেমিকার বাড়ির সামনে থেকে রাজীব শেখ (১৯) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার গিমটাকাঠি গ্রামের একটি কচাগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজীব শেখ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের সাইফুল শেখের ছেলে।

রাজীবের চাচা শেখ বাদশা বলেন, রাজীবের সঙ্গে কচুয়া উপজেলার গিমটাকাঠি গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এর আগে একবার ওই মেয়েটি রাজীবের বাড়িতে চলে আসে। পরে তাকে তার পরিবার নিয়ে যায়। চারদিন আগে রাজীব শেখ নিখোঁজ হয়। তার মোবাইলও বন্ধ ছিল। সকালে একজনের ফোন পেয়ে জানতে পারি রাজীবের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বাদশার দাবি, গত রোববার একটি মেয়েকে রাজীব উত্ত্যক্ত করেছেন বলে ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ গেলে তারা বলে ছেলেটি চলে গেছে। রাজীবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

স্থানীয় কচুয়া সদর ইউপি সদস্য আজাদ বালি বলেন, ছেলেটির সঙ্গে আমার ওয়ার্ডের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আগেই শুনেছি। তবে মেয়েটির বয়স কম। সকালে মেয়ের বাড়ির সামনে গিয়ে ওই ছেলের ঝুলন্ত মরদেহটি দেখতে পাই।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন বলেন, খবর পেয়ে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com