1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বদলে যায় দেশ’

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) : জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ পূণরায় সরকার গঠন করলে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে দেশ। তার নেতৃত্বে উন্নয়নের ছোয়ায় বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে পূণরায় নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে বাগেরহাট-৪ (শরণখোলা-মেড়েলগঞ্জ) আসনের মনোনায়ন প্রত্যাশি মোঃ জামিল হোসেন প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন।

১৭ অক্টোবর বিকালে বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক রায়েন্দা পাইলট হাই স্কুল বড় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খানের সভাপতিত্বে ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি কামরুল ইসলাম লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রায়েন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন।

বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা যুব লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদিকা শেখ শারমিন রিমা।

বিকাল ৪টার অনুষ্ঠিত এ জনসভার নির্ধারিত সময়ের পূর্বে খন্ড খন্ড মিছিলে জনসমূদ্রে পরিণত হয় সভাস্থল। সভায় আওয়ামী লীগের সহেযোগী সংগঠন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষনে জামিল হোসেন আরও বলেন, দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিভাবক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের নির্দেশনায় নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে নির্বাচনী এলাকায় গণ সংযোগ, কর্মিসভা চালিয়ে যাচ্ছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার মনোনয়ন পেলে বেকারদের জন্য কর্মসংস্থান, সুপেয় পানি ও রাস্তাঘাট নির্মাণসহ এলাকার উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com