1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে কয়েক হাজার মুসল্লীর ইসরাইলী আগ্রাসনবিরোধী বিক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : দখলদার ইসরাইলের আগ্রাসন ও নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন কয়েক হাজার আলেম-ওলামা ও মুসলিম জনতা।

ইসরাইল ও সবধরণের ইসরাইলী পণ্য বয়কটের ঘোষণা দিয়ে শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা শেরপুরের নালিতাবাড়ী শহরে ইত্তেফাকুল ওলামার আয়োজনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নিয়ে একাত্মতা ঘোষণা করেন।

ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী শাখার সভাপতি মুফতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে উপজেলার মুজিব শতবর্ষ মঞ্চে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, ইত্তেফাকুল ওলামার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল কায়েশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর, কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা মুজিবর রহমান, উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা সামেদুল ইসলাম, মুফতি আবু সুফিয়ান, মাওলানা মোশতাক আহমেদসহ অনেকে।

ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসরাইলবিরোধী এ মিছিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন। পরে শহরের আড়াইআনী বাজার কালেমা চত্বরে মিলিত হয়ে ইসরাইলী পতাকা জ¦ালিয়ে বিশেষ মোনাজাত করেন ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী শাখার সভাপতি মুফতি ওবায়দুর রহমান।

এর আগে জুম্মার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com