1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নভেম্বরে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: কাদের

  • আপডেট টাইম :: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল হবে নভেম্বরের মাঝামাঝি বা তার আগে। আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

রোববার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সড়ক সংক্রান্ত বিভিন্ন আইন পরিবর্তনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আইন পরিবর্তন করার কী সময় আছে, অপেক্ষা করতে জানুয়ারি পর্যন্ত। জানুয়ারিতে যারাই নির্বাচনে আসে, সংযোজন, বিয়োজন, সংশোধন বিবেচনা করতে পারবেন। এসব বিষয়গুলো আপাতত মুলতবি রাখতে হবে।

দাবিগুলো ন্যায় ও যুক্তিসঙ্গত মন্তব্য করে মন্ত্রী বলেন, কিন্তু এ সময়ে করা যায় না।

নিজের মন্ত্রণালয় চালানোর বিষয়ে তিনি বলেন, আমি পারফেক্ট মানুষ এ দাবি করবো না। ভুলত্রুটি হতে পারে। ভালো করতে চেষ্টা করেছি, দুর্নীতি কমাতে চেষ্টা করেছি। টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছি।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে সরকারি উদ্যোগে জাতীয়ভাবে পালন করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও সরকারি কর্মসূচির পাশাপাশি নিসচাসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com