1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

গত শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শিবনগর ইউনিয়নের মধ্যে অবস্থিত ১৮টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপে ২০০০ টাকা করে এবং পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের প্রতিটি গ্রুপকে ৫০০ টাকা করে প্রদান করেন।

পূজা মন্ডপে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত।

এ সময় উপস্থিত ছিলেন- শিবনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হামিদুল ইসলামসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com