1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : “জীবনের জন্য ও পরিবারের জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করুন” এ শ্লোগান সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা’।

‘দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানী বেপরোয়া’ শীর্ষক এ সংবাদ সম্মেলন সভাপতিত্ব করেন সিএআরপি’র চেয়ারম্যান এম.এ রায়হান।

তামাক বিরোধী জোট, দরদি সংস্থা, জয়তুন চ্যারিটি বিডি ও আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগার এর যৌথ সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মী হারুন অর রশীদের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলিম।

এসময় তামাক ও ধুমপানের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের উর্ধ্বতন পরিষদ কর্মকর্তা সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com