1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

প্রেসক্লাবের আয়োজনে আ’লীগ নেতা সাংবাদিক গোপাল সরকারকে সংবর্ধনা

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব নালিতাবাড়ীর সাবেক সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বুধবার (২৫ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে প্রেসক্লাব।

এ উপলক্ষে আয়েজিত সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল। সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মধ্যমণি ও প্রেসক্লাবের উর্ধতন পরিষদ কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, উর্ধতন পরিষদের প্রধান কর্মকর্তা আলহাজ¦ এমএ হাকাম হীরা, উর্ধতন পরিষদ কর্মকর্তা সামেদুল ইসলাম তালুকদার।

অন্যান্যের মধ্যে সিনিয়র সহ-সভাপতি বিপ্লব দে কেটু, সহ-সভাপতি মাহফুজুর রহমান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, কল্যাণ তহবিল সম্পাদক এম. সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মেদ, সিনিয়র সাংবাদিক মুঞ্জুরুল আহসান, আমিরুল ইসলাম, সাংবাদিক মিজানুুর রহমান, হারুণ অর রশিদ, অভিজিৎ সাহা, শাহাদত তালুকদার, রবিউল ইসলাম মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মোজাহিদুল ইসলাম উজ্জল। এসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সিনিয়র সাংবাদিক ও আ’লীগ নেতা গোপাল চন্দ্র সরকারকে সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com