1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে মৃত ও আহত সরকারি কর্মচারীদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

বান্দরবান : বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম কর্মকর্তা কর্মচারী পরিবারের সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫শে অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে কুলসুম এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

এ সময় চকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী বান্দরবান প্রধান ডাকঘরের কম্পিউটার অপারেটারে অনুশ্রী দাশের পরিবারকে ৮ লক্ষ টাকা, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের বাগান মালি মোঃ রোস্তম আলীর পরিবারকে ৪ লক্ষ টাকা, গণপূর্ত বিভাগের ফেরো প্রিন্টার মোঃ সোলাইমানের পরিবারকে ৮ লক্ষ টাকা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রুমা কার্যালয়ের সাব অফিসার মোঃ মোজাম্মেল হকের পরিবারকে ৮ লক্ষ টাকা এবং আরো একজনের পরিবারকে ৪ লক্ষ টাকাসহ ৫ জনের পরিবারের মাঝে ৩২ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, এই চেক কিছুটা হলেও অসহায় পরিবারের অনেক কাজে আসবে। পরিবারে ভরণ-পোষণ পাশাপাশি সন্তানদের পড়াশুনাসহ অন্যান্য কাজে ব্যয় করতে পারে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমি, স্থানীয় সরকার উপ-পরিচালক এস এম মনজুরুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, অনুদানের চেক গ্রহিতা পরিবারের সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com