1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

থানচিতে নৌকা ডুবিতে নিখোঁজ ৩: প্রায় ১৬ ঘন্টা পর ১ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

বান্দরবান : বান্দরবানে থানচি উপজেলায় সদর থেকে ইঞ্জিন চালিত নৌযোগে ফেরার পথে সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া প্রায় ১৬ ঘন্টা পর লং রে খুমি (২১) নামে এক জনের মরদেহ উদ্ধার করেছে থানচি ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার তিন্দু ইউপির বড় পাথর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাক্তির রেমাক্রি ইউপির অং লে খুমি পাড়ার বাসিন্দা লং বে খুমির মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন লোক প্রয়োজনীয় বাজার করে বিকেলে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে রেমাক্রির আদা পাড়া এলাকায় পৌছালে বৈরী আবহাওয়া কারণে সাঙ্গু নদীর পানির আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিন চালিত নৌকাটি হঠাৎ পাথরের সাথে ধাক্কা লাগলে নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় সাঁতার কেটে ৬ জন তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩ জন নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিল। এলাকাটি অত্যন্ত দুর্গম পাশাপাশি রাত্র হওয়ার উদ্ধার করতে ব্যাহত হচ্ছে।

নিখোঁজের ১৬ ঘন্টা পর বৃহস্পতিবার বেলা ১১টায় দিকে নিখোঁজ লং রে খুমি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আরও ২ জনের নিখোঁজ রয়েছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকা ডুবিতে ৩ জন নিখোঁজের ঘটনায় এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই জনের মরদেহ উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com