1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হরতাল উপেক্ষা করে শেরপুর থেকে দূরপাল্লার বাস চালানোর ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

শেরপুর : ২৯ অক্টোবর রবিবার বিএনপির ডাকা নৈরাজ্যের হরতাল উপেক্ষা করে শেরপুর থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী সকল বাস চালানোর ঘোষণা দিয়েছে জেলা বাস-কোচ মালিক সমিতি।

শনিবার (২৮ অক্টোবর) রাতে শহরের নিউমার্কেটে এক জরুরি সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।

ওই সময় তিনি বলেন, বিএনপি মহাসমাবেশের নামে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে। এদের মহাসমাবেশ, এদের হরতাল শুধুই আমাদের পরিবহনের উপর প্রভাব ফেলতে আসে, পরিবহনকে ধ্বংস করতে আসে। এরা জনগণের কাছে যেতে পারে না। আজকেও বিএনপি যে ভুয়া হরতাল ডেকেছে। সেই হরতালে বাস বন্ধ থাকবে না, তা ইতোমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ জানিয়ে দিয়েছেন। তাই আমরাও আমাদের গাড়ি চালাব। অনেকের গাড়িই ব্যাংক ঋণের মাধ্যমে কেনা। জেলা বাস-কোচ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছে, আমরা গাড়ি বন্ধ রাখব না। ইতোমধ্যে যথারীতি গাড়ি চলাচল শুরু করেছে। সকাল থেকেও সেটি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গাড়ি চলাচলের সময় যদি আমরা বাধাগ্রস্ত হই কিংবা ভাংচুর-অগ্নিসন্ত্রাসের শিকার হই, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী যে সিদ্ধান্ত নেন, সেটি মাথা পেতে নেব।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু, আওয়ামী লীগ নেতা জয়েন উদ্দিন জয়, জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষু, পরিবহন মালিক সমিতির নেতা গৌতমসহ পরিবহন মালিক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com