1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পুড়ে গেছে কয়েকটি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। শনিবার (২৮ অক্টোবর) রাতের কোনো এক সময়ে এ আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বলেন,  ‘বিএনপির হরতাল সফল করতে আমাদের দলীয় কার্যালয়ের কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কার্যালয়ের জানালা ভেঙে রুমে ঢুকে ওরা চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ নাশকতার জন্য বিএনপি-জামায়াত দায়ী। পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে ওরা। এর তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে এনায়েতপুর থানা বিএনপির সদস্য (সচিব) মঞ্জুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, খবর পেয়ে আমরা দলীয় কার্যালয় পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com