1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় স্ত্রীর পর স্বামীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

নকলা (শেরপুর) : স্ত্রীর আত্মহত্যার ঘটনার কিছুদিনের ব্যবধানে শেরপুরের নকলায় সারোয়ার জাহান (২৭) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কলাপাড়া চেরুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভোগছিলেন সারোয়ার জাহান। প্রায় ৮ মাস আগে তার স্ত্রী হাসি আত্মহত্যা করে। মেরুদন্ডের হাড় বেঁকে যাওয়ার কারনে সারোয়ার সোঁজা হয়ে হাটতে পারতেন না। ফলে একমাত্র স্ত্রীকে হারিয়ে সারোয়ার মানসিক যন্ত্রণায় ভোগছিলেন। একপর্যায়ে রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com