1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবান জেলা আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

বান্দরবান : বিএনপি সন্ত্রাসী বাহিনী কর্তৃক হত্যা, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাদা পতাকা নিয়ে শান্তি মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ।

রবিবার (২৯ অক্টোবর) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গন থেকে শান্তি মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার যখন দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছে বিএনপি তখনই সমাবেশের নামে হরতালের ডাক দিয়ে দেশের হত্যা অগ্নিসংযোগ ও সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছে। দেশের মানুষ এখন হরতাল চায় না, উন্নয়ন চায়। শান্তিপ্রিয় বান্দরবান জেলায় এখন বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব চলছে আর তখনই বিএনপি হরতাল ডেকেছে। শান্তি প্রিয় বান্দরবান জেলায় বিএনপিকে কোন হরতাল করতে দেওয়া হবে না। বান্দরবান জেলায় হরতালের নামে যদি বিএনপি সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে আওয়ামী লীগের কোন নেতাকর্মী ঘরে বসে থাকবে না, সাধারণ জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের কর্মীরা বিএনপিকে সমুচিত জবাব দেবে বলে বক্তারা হুশিয়ারী প্রদান করেন।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রশান্ত বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর মেয়র সামসুল ইসলাম।

এসময় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com