1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

‘স’ মিল শ্রমিকের মাথা ফাটালো ইউপি সদস্যের ভাই

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : কোনপ্রকার বিরোধ ছাড়াই অতর্কিতে হামলা চালিয়ে দুলাল মিয়া নামে এক ‘স’ মিল শ্রমিকের মাথা ফাটিয়েছে ইউপি সদস্য ও যুবলীগ নেতার ছোট ভাই আমিনুল ইসলাম কমল (২৮)।

সোমবার (৩০ অক্টোবর) বিকেল চারটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়নের বনকুড়া বাজারে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক চারটার দিকে ‘স’ মিলের সামনে কাজ করছিলেন ওই মিলের মিস্ত্রী ও ভাড়ায় নেওয়া মালিক দুলাল মিয়া। এসময় আকস্মিক স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের ছোট ভাই আমিনুল ইসলাম কমল আরও কয়কজন যুবককে সাথে নিয়ে মদ্যপ অবস্থায় হামলা করে। মিল থেকে কাঠের টুকরা নিয়ে দুলালের মাথায় আঘাত করলে সাথে সাথেই মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এরপর উপর্যুপরি আরও কিছু আঘাত করে চলে আসে। এসময় দুলালের সাথে থাকা মোবাইল ফোনটিও নিয়ে যায় হামলাকারীরা। পরে আশপাশের লোকজন আহত দুলালকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি ইউপি সদস্য রফিকুল ইসলাম ও তার ভাই কমলসহ কয়েকজনের বিরুদ্ধে সংখ্যালঘু নারীকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ ওঠে। ওই ঘটনায় ‘স’ মিল মালিক মীর হোসেন সাক্ষী হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে তার কাঠ শ্রমিক এবং ‘স’ মিল ভাড়ায় নেওয়া মালিক দুলালের উপর হামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com