1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হালুয়াঘাটে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ সংবর্ধিত

  • আপডেট টাইম :: বুধবার, ১ নভেম্বর, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) : নিজ জন্মভূমি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এনামুল হাছান নাহিদ’কে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৪ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহ, হালুয়াঘাট-ফুলপুর উপজেলার সীমান্তবর্তী সরচাপুর নামক স্থান থেকে ফুলেল শুভেচ্ছায় তাদের প্রিয়নেতা এনামুল হাছান নাহিদ’কে সংবর্ধনাস্থলে নিয়ে আসেন ছাত্রলীগের শতশত নেতাকর্মী।

এর আগে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের দু’পাশে দাড়িয়ে এলাকাবাসী তাদের সন্তানকে অভিনন্দন জানান। এ সময় তিনি একটি খোলা জিপ গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে এলাকাবাসীর ভালোবাসার জবাব দেন।

ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদে স্থান পাওয়ায় ৩০ অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উপজেলার জয়িতা (মহিলা মার্কেট) প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাবজালুর রহমান হিল্লোলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহিব হোসেন রাহুল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মোরশেদ আনোয়ার খোকনসহ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এনামুল হাছান নাহিদ বলেন, সকলের ভালোবাসায় সিক্ত আমি। আপনারা আমাকে যে সম্মান দিলেন তা আজীবন মনে থাকবে। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রদের অধিকার ও লড়াই সংগ্রামে কাজ করে যাচ্ছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার পরিবার আমার আত্মীয় ও আমার এলাকার মানুষের প্রতি। আপনাদের ভালোবাসা আমার আগামী দিনের পথচলাকে আরো শক্তিশালী করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com