1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঢাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইগাতীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

ঝিনাইগাতী (শেরপুর): ঢাকায় বিএনপি-জামাতের সমাবেশে সাংবাদিকদের উপর হামলা,নির্যাতন ও হত্যার প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২নভেম্বর) বেলা ১১টায় সময় ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে ঝিনাইগাতী বাজার ঐতিহাসিক আমতলায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এসএম আমিরুজ্জান লেবু’র সভাপতিত্বে এবং রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোরাদ হোসেন চাঁন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ এলাহী বক্স, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ ধলু, সিনিয়র সাংবাদিক গোলাম রব্বানী টিটু, মো: হারুন অর রশিদ দুদু, মোহাম্মদ দুদু মল্লিক, জিয়াউল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com