1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
ঝিনাইগাতী (শেরপুর) : “পুলিশ-জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে থানা চত্তরে এর আয়োজন করা হয়।
ঝিনাইগাতী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র সভাপতিত্বে থানার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসআই রাজীব ভৌমিক এর সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং ডে এর গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম।
এসময় ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মো. আনোয়ার উল্লাহ (আনারুল্লাহ), সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী থানা চত্তর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় থানা চত্তরে এসে শেষ হয়। র‌্যালী ও আলোচনা সভায় থানার বিভিন্ন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুলিশিং কমিটির সদস্য ও গ্রাম পুলিশগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com