1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নাইক্ষ্যংছড়িতে আগুনে পুড়ল ৬টি দোকান

  • আপডেট টাইম :: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সদর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৬টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় আগুন নিভাতে গিয়ে কয়েকজন আংশিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে এগোরটার দিকে সদর উপজেলার কেজি স্কুল গেইট এলাকায় মার্কেটে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মার্কেটে একটি দোকানে টমটম গাড়ি চার্জ দেওয়ার অবস্থায় শর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তেই মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের ৬টি দোকান পুড়ে যায়। উপজেলার কোন ফায়ার স্টেশন না থাকায় আগুন নিভাতে বেগ পেতে হচ্ছিল। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী কক্সবাজারের রামুর ফায়ার সার্ভিস দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১কোটি টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নাইক্ষ্যংছ‌ড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, ইজিবাইকে চার্জ দেওয়ার সময় আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com