1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদী-ঝিনাইগাতীতে অবরোধবিরোধী শান্তি সমাবেশ-উন্নয়ন শোভাযাত্রা

  • আপডেট টাইম :: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতীতে অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল, শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সকালে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট শিল্পপতি এইচএম ইকবাল হোসাইনের নেতৃত্বে শ্রীবরদী উপজেলার বটতলা এলাকা থেকে ওই কর্মসূচি শুরু হয়।
পরে প্রায় ৫ শতাধিক মোটর সাইকেলের একটি শোভাযাত্রা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় নেতা-কর্মীরা সরকারের নানা উন্নয়নের প্ল্যাকার্ড বহন করেন এবং বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দেন।
ঝিনাইগাতী বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন- শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এইচএম ইকবাল হোসাইন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, তাতীহাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক লীগ নেতা এহছানুল হক মিনাল, সমাজসেবক ইসমাঈল হোসেন প্রমুখ।
ওই সময় এইচএম ইকবাল হোসাইন বলেন, আমরা কোনভাবেই বিএনপি-জামায়াতের এই আগুন সন্ত্রাসকে প্রশ্রয় দিব না। তাদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে আমরা মাঠে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। জনগণও এই অবরোধ প্রত্যাখান করেছে।
তিনি আরও বলেন, এই বাংলাদেশে আর কোন ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com