1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ী উপজেলা পরিষদের উদ্যোগে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রান্তিক পর্যায়ে চার হাজার কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এক কেজি করে সরিষা বীজ বিতরণ উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন আবু সায়েম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে ১০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১২ ইউনিয়নের ৪ হাজার কৃষক-কৃষাণীর মাঝে এ সরিষা বীজ বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com