1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ী ইউনিয়নকে স্মার্ট হিসেবে গড়ার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন ও অবহিতকরণ সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঘোষণা অনুযায়ী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৭নং নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্যক্রম বাস্তবায়নের জন্য পরিকল্পনা প্রণয়ন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউপি সচিব আব্দুল মোমেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মাস্টার। এসময় স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফায়েজুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ আবু সায়েম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নুপুর আক্তার, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মানিক, শিক্ষক নুরুল ইসলাম, মোস্তফা কামাল, প্যানেল চেয়ারম্যান আবু জাফর বাবু।

এসময় অন্যান্য ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com