1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন-৪০৪৬ এর নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১০ নভেম্বর) বেলা এগারোটায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।

এসময় প্রধান নির্বাচন কমিশনার বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, নির্বাচন কমিশনার অরুণ চন্দ্র সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকসহ নির্বাচন কমিশনের ৯ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তরকালে নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল সামাদ, কার্যকরী সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি আব্দুল কাদের জিলানী, সাধারণ সম্পাদক সুজন মিয়া, সহ-সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, কোষাধ্যক্ষ এনায়েত আলী, প্রচার সম্পাদক রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক মজনু মিয়া, দফতর সম্পাদক আবুল হাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সম্মানিত সদস্য খোরশেদ আলমসহ অন্যান্য শ্রমিকরা উপস্থিত ছিলেন।

এসময় নির্বাচন কমিশন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী সমপরিমাণ ভোট পাওয়ায় লটারি অথবা নির্বাচিত কমিটি নিয়ে আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ প্রদান করেন। একইসঙ্গে বিজয়ী ও পরাজিত সবাইকে শ্রমিকদের কল্যাণে একসঙ্গে কাজ করার আহবান জানান।

গত শনিবার (৪ নভেম্বর) নাকুগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com