1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বকশিগঞ্জে সাবেক তথ্যমন্ত্রীর সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

সরকার আব্দুর রাজ্জাক, বকশিগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি’র সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা।

গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান, উপজেলা খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক, উপজেলা প্রকৌশলী সামছুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মজনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুর হাসান মোহাম্মদ রেজাউল করিমসহ আরও অনেকেই।

আলোচনা সভা শেষে সরকারি সেবামূলক তহবিল থেকে ৬০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com