1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : “ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও বিনামূল্যে নতুন ডায়াবেটিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজারস্থ ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিকের সঞ্চালনা ও সমিতির সভাপতি সাংবাদিক এমএ হাকাম হীরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান, সহ-সভাপতি সরকার গোলাম ফারুক, সদস্য জোবায়দা খাতুন, চিফ মেডিকেল অফিসার ওয়াসী খান জনি বক্তব্য রাখেন। পরে হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

২০১১ সাল থেকে ডায়াবেটিকের চিকিৎসা ছাড়াও দাঁত, চোখ, ফিজিও থেরাপীসহ বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে আসছে নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com