1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা পৌণে ১২টার দিকে পৌর শহরের নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মঞ্জুরুল শেরপুর সদর উপজেলার লসমনপুর গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বেলা পৌণে ১২টার দিকে পৌর শহরের অদূরে নয়ানিকান্দা গরুহাটি এলাকা দিয়ে সিএনজিযোগে মাদক কারবারী মঞ্জুরুল ইসলাম ভারতীয় মদ নিয়ে নকলার দিকে যাচ্ছিল। এসময় ওই এলাকায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশের সন্দেহ হলে পুলিশ সিএনজিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে ৪৬ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ ও ২৪ বোতল রয়েল চ্যালেঞ্জ মদসহ মোট ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মাদক কারবারি মঞ্জুরুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলে তাকে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com