1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে ট্রাক খাদে পড়ে চালক নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

বান্দরবান : বান্দরবান সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে আহম্মদ রশিদ (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। একই ঘটনায় ট্রাকে থাকা আরও দুই জন আহত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় বান্দরবান-কেরানীহাট সড়কের টিটিসি এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত আহম্মদ রশিদ (৬০) বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। আহত জয়নাল (৩৮) ও আবুল হাশেম (৩০) ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা নীল পাহাড় হোটেলের কাছে মৃত্তিকা অফিস বাউন্ডারির পাশে একটি ট্রাক পিরোজপুর (ট ১১-০৩১৫) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক এই ঘটনায় গুরুত্বর আহত আহম্মদ রশিদকে (৬০) মৃত ঘোষণা করেন।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত অবস্থায় আহমেদ রশিদ (৬০) জয়নাল (৩৮) ও আবুল হাশেম (৩০) নামে তিন জনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com