1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নীলফামারীতে পরিবার পরিকল্পনার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত 

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
সাগর আলী, নীলফামারী : নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে আগামী ২৫নভেম্বর থেকে শুরু হচ্ছে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ।
প্রচার সপ্তাহ পালন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক রোখসানা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, ২৫নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সারাদেশর মতো নীলফামারীতেও একযোগে এই সপ্তাহ চলবে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ বিষয়ক নানা কর্মকান্ড উপস্থাপন ছাড়াও বিশেষ সেবা প্রদান করা হবে এই সময়ে।
পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ছাড়াও জেলার  জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা এ সভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com