1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

১৯ বছর পর শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

ঝিনাগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাগাতীতে ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেন (৩৫) কে ১৯ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে র‌্যাব-১৪ জামালপুর।

মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের আবেদ আলীর ছেলে।

বুধবার দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২০০৪ সালের ২৬ নভেম্বর নির্যাতনের শিকার ওই শিশু তার বাবার খোঁজে বাড়ির পশ্চিম পাশে মহারশি নদীর ধারে যায়। বাবাকে না পেয়ে শিশুটি একা বাড়ি ফেরার পথে একই গ্রামের জাকির হোসেন শিশুটিকে নদীর ধারে একটি ঝোপের ভিতরে নিয়ে জোরপূরর্বক ধর্ষণ করে। ধর্ষণকালে শিশুটি কান্নাকাটি করলে তার মা ও স্থানীয় লোকজন এগিয়ে আসে। এসময় অভিযুক্ত জাকির দ্রুত পালিয়ে যায়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার দুই দিন পর শিশুর বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০০৯ সালের ৮ অক্টোবর শেরপুর জেলা ও দায়রা জজ ট্রাইবুনাল-২ আদালত আসামি জাকিরের অনুপস্থিতিতেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। গত প্রায় ১৯ বছর ধরে পলাতক থাকার পর র‌্যাবেল জালে ধরা পড়ে দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com