1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নৌকা প্রতীকের সমর্থনে শেরপুর-২ সংসদীয় এলাকায় ওয়ার্কার্স পার্টির শোভাযাত্রা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

শেরপুর: “হাতুড়ি মার্কার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে শোভাযাত্রা করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা।

বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী শহরের আড়াইআনি বাজারের জেবা প্লাজাস্থ ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে এ শোভাযাত্রা শুরু হয়।

ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য হুমায়ুন কবীর মুজিব, আব্দুল কাদির, উম্মে কুলসুম, খালেদা বেগম, কাজলী বেগম, আলমাছ শেখ, আব্দুস সোবহান ও জেলা যুবমৈত্রির আহব্ায়ক রাজু আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

মাইক্রোবাস, পিক-আপ, মোটরসাইকেল ও চার্জার বাইকযোগে অনুষ্ঠিত শোভাযাত্রাটি নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী সদর, রূপনারায়নকুড়া, যোগানিয়া ও বাঘবেড় ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং নকলা উপজেলার উরফা, পাঠাকাটা ও নকলা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ১৪ দলের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থীর জয়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com