1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে আমন ধান ও চাউল সংগ্রহ উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে ধান ও চাউল সংগ্রহের ফিতা কেটে শুভ উদ্বোধন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে আমন ধান ও চাউল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাফর আরিফ চৌধুরী। উদ্বোধন শেষে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও মোনাজাত করেন মওলানা রোস্তম আলী।

এ সময় ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিন অটো রাইস মিলের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈনুদ্দিন, উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ মোঃ ইমরান, মাদিলাহাট খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী, ফুলবাড়ী চাল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ সামছুল মন্ডল, ফুলবাড়ী উপজেলা প্রাণ কোম্পানীর ডিজিএম মোঃ জাকারিয়া জাকির, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী সহ স্থানীয় মিল মালিক গ্রুপের সকল সদস্যগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

চলতি বছর সরকার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩০ টাকা ও মিল মালিকদের কাছ থেকে চাউল ৪৪ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করবেন। চলতি বছর ফুলবাড়ী খাদ্য গুদামে ছয়শত পঁচাত্তর মেট্রিক টন ধান ও ২৬৬১ মেট্রিকন টন চাউল ক্রয় করবেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা খাদ্য বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com