1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

বান্দরবান : “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (২৫শে নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এবং এনজিও সংস্থা বিএনকেএস, ডাইকোনিয়া, গ্রাউস,ওয়ার্ল্ড ভিশন এর সহযোগীয় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবান এর উপ-পরিচালক আতিয়া চৌধুরী এর সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান, সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) মোঃ জুয়ায়েদ জাহদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও নারী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com