1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে ৫০লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

বান্দরবান : বান্দরবানে এপিবিএন ২ এর অভিযানে ৫০লিটার দেশীয় চোলাই মদ ও একটি মাহিন্দ্রা গাড়িসহ নয়ন তংচঙ্গা (৪০) নামে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নয়ন তংচঙ্গা বান্দরবান নীলাচল টাইগার পাড়া বীগনো সেনে ছেলের।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে বান্দরবান বিশ্ববিদ্যালয় তিন রাস্তার মোড়ের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

এপিবিএন প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান মাঝের পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৪নং সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের তিন রাস্তার মোড়ের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫টি প্লাস্টিকের বোটলে ৫০ লিটার চৌলাই মদসহ মাহিন্দ্রা জব্দ করা হয়।

অভিযান পরিচালনার সময় বান্দরবান এপিবিএন ২ এর উপপরিদর্শক (এসআই) মাইকেল বনিক ও এএসআই মোঃ রবিউল করিম সিকদারের নেতৃত্বে পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com