1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ঝিনাইগাতীতে প্রস্তুতি সভা

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
ঝিনাইগাতী (শেরপুর) : মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: রাজিব সাহা, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক আয়েশা সিদ্দিকা রুপালী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবি দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন উপ কমিটির গঠন করা হয়।
উক্ত সভায় প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধিসহ শিক্ষক সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com