1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন মতিয়া চৌধুরী

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

শেরপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সংসদীয় আসন-১৪৪ শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) এ মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নালিতাবাড়ী শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা ও মিলাদ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলিশায় রিছিলের কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

মনোনয়নপত্র দাখিলের আগে মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজি মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মতিয়া চৌধুরী নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

বুধবার পর্যন্ত এ আসনে কেবলমাত্র মতিয়া চৌধুরী মনোনয়নপত্র দাখিল করলেন। তবে বৃহস্পতিবার আবু সাইদ আঙ্গুর নামে এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিবেন বলে জানিয়েছেন ওই প্রার্থী নিজেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com