1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী ছাড়াও প্রার্থী হচ্ছেন আরও ৪ জন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

শেরপুর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী ছাড়াও তৃণমূল বিএনপি, জাসদ ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৫ জন প্রার্থী হতে যাচ্ছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ছাড়া অন্যরা হলেন- ঢাকাস্থ ব্যবসায়ী নালিতাবাড়ীর সন্তান স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাইদ আঙ্গুর, তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী নকলার বাসিন্দা শেরপুর শহরের ক্লিনিক ব্যবসায়ী জায়েদুর রশিদ শ্যামল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী নালিতাবাড়ীর সন্তান এবং জেলা জাসদের সহ-সভাপতি সাংবাদিক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ও স্বতন্ত্র প্রার্থী নকলার বাসিন্দা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com