1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামী লীগ প্রার্থী সোহাগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট): বাগেরহাট- ৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীমের কাছে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন।

বাগেরহাট-৪ আসনের এমপি আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, সাধারণ সম্পাদক তাজু সর্দার, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমীসহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অন্যদিকে, এইচএম বদিউজ্জামান সোহাগের শরণখোলায় আগমন উপলক্ষ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই নেতা-কর্মীরা পাঁচ রাস্তার মোড়ে জড়ো হন এবং হাজারে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com